বগুড়ার কাহালুতে কীটনাশক ট্যাবলেট খেয়ে নারীর আত্নহত্যা
কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালুতে জমিতে দেয়া বিষাক্ত কীট নাশক ট্যাবলেট খেয়ে দুলী (৩০) নামে এক নারী আত্নহত্যা করেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা বামনাপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। সে ওই গ্রামের ওহেদুলের স্ত্রী।
জানা গেছে, ওইদিন দুপুর ১২ টার দিকে দুলী তার স্বামীর বাড়িতে বিষাক্ত কীট নাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়। দুপুর ১ টার দিকে তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ২টার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আত্নহত্যার কারণ জানা যায়নি।
আরও পড়ুন
মন্তব্য করুন






_medium_1781443010.jpg)

