ভিডিও রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৪ জুন, ২০২৬ ০৭:৩৫ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীতে ওজনে লিচু বিক্রি প্রতি কেজি ৭০-৮০ টাকা

দিনাজপুরের ফুলবাড়ীতে ওজনে লিচু বিক্রি প্রতি কেজি ৭০-৮০ টাকা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: এখন মধু মাস চলছে। বাজারে উঠেছে হরেক রকম ফল। এসব ফলের মধ্যে লিচুর কদর একটু বেশিই। বর্তমানে এ অঞ্চলের বিভিন্ন বাগানে থোকায় থোকায় ঝুলছে লাল টসটসে রসে ভরা সুমিষ্ট লিচু। বাগানিরা প্রতিদিন গাছ থেকে লিচু পেরে বিক্রি করছে বিভিন্ন হাট বাজারে।

অন্যান্য ফল কেজি দরে বিক্রির কথা শোনা গেলেও লিচু বিক্রির কথা শোনা যায়নি। কিন্তু এবার দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে কেজি দরে বিক্রি হচ্ছে লিচু। বিক্রেতাকে ঘিরে ভিড় করছেন আগ্রহী উৎসুক ক্রেতারা। 
পৌর শহরের কাঁটাবাড়ী বাংলা স্কুল মোড়ে ভ্যানে ফেরি করে কেজি দরে লিচু বিক্রির এমন দৃশ্য চোখে পড়ে।

বোঁটা ছাড়া এসব লিচু ৭০/৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতিদিন পৌর শহরের নিমতলা মোড়, ননীগোপাল মোড়, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, বাংলাস্কুল মোড়সহ বিভিন্ন সড়কের পাশে এ ঝরা লিচুর বাজার বসছে।

আরও পড়ুন

বিক্রেতারা ফেরদৌস আলী বলেন, বিভিন্ন বাগান থেকে এসব লিচু সংগ্রহ করে  কেজি দরে বিক্রি করছেন। বাজারে বিভিন্ন জাতের লিচু আঁটি করে বোঁটাসহ (থোকা) প্রতি শ’ ২৫০ থেকে ৮শ’ টাকায় বিক্রি হচ্ছে। ওইসব লিচুর দাম বেশি হওয়ায় আনেকেই কিনতে হিমশিম খাচ্ছে। তবে বোঁটা ছাড়া ফেরি করে এসব লিচু কেজিপ্রতি বিক্রি হচ্ছে মাত্র ৭০/৮০ টাকায়। স্বল্প আয়ের মানুষ কম দামে এসব লিচু কিনতে ভিড় জমাচ্ছেন।

বিক্রেতা মাহবুব হোসেন বলেন, এখানে বিভিন্ন জাতের লিচু আছে। জেলার বিভিন্ন বাগানে লিচু পাড়ার সময় গাছ থেকে ঝরে পড়ে যাওয়া লিচুগুলো কিনে নেই। এরপর উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি করি। বেশি খরার কারণে এবার লিচু ঝরে পড়ছে। তবে খেতে অন্যান্য লিচুর মতোই মিষ্টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের ফুলবাড়ীতে ওজনে লিচু বিক্রি প্রতি কেজি ৭০-৮০ টাকা

বরগুনায় ব্যারাক থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার

জামায়াতের নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য করায় উত্তপ্ত সংসদ

নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ী-পুলিশ গোলাগুলি, আহত ৮

শাকিব খানকে বিলাসবহুল ঘড়ি উপহার দিলো চ্যানেল আই

বরিশালে দুধ ও সেভেন আপ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগদান