ভিডিও রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৪ জুন, ২০২৬ ০৬:৫৭ পিএম

রাজবাড়ীতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

রাজবাড়ীতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

রাজবাড়ীতে ঝটিকা মিছিল করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনের মামলা দায়েরের পর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৮ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (১৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার ছোট নুরপুর গ্রামের মো. রাব্বানী (৪৬), রাধাকান্তপুর গ্রামের মাইনউদ্দিন শেখ (৪২), ভবদিয়া গ্রামের মো. নাসির উদ্দিন (৪২), আলাদীপুর গ্রামের মো. রিয়াদ মন্ডল (২৬), ভান্ডারিয়া গ্রামের মো. আ. ছালাম মিলন (৫৭), রাজবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মো. সাইফুল ইসলাম সোহাগ (৪২), খানখানাপুর ইউনিয়নের নাহিদ মিয়া (২৪) ও ধুলদি জয়পুর গ্রামের মো. নাসির শেখ (৬৪)।

জানা গেছে, গত ১৩ জুন ভোর সাড়ে ৫টার দিকে রাজবাড়ী সদর থানার গোপিনাথাদিয়া গ্রামের রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের উপর আনুমানিক ৩০/৩৫ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের সক্রিয় সদস্যরা বর্তমা সরকারকে উৎখাত করার লক্ষ্যে একটি ঝটিকা মিছিল বের করে।

আরও পড়ুন

এ ঘটনায় সদর থানার উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, কেন্দ্রীয় যুবদলের সদস্য ইয়াসির আরাফাত রামিমসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩০/৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

ওসি উত্তম কুমার ঘোষ জানান, রাজবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

মাদারীপুরে মানবপাচার মামলায় শাশুড়ি গ্রেপ্তার, জামাতাকে খুঁজছে পুলিশ

চট্টগ্রামে সড়ক ও ফুটপাত থেকে ২০০ দোকান উচ্ছেদ

রুয়েটের নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে না বয়সসীমা

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু

শিবির নেতা জিসান ইস্যুতে সংসদে হট্টগোল