ভিডিও রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৪ জুন, ২০২৬ ০৪:০৭ পিএম

 দেশে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

 দেশে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, ছবি: সংগৃহীত।

হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশু মারা গেছে। আজ রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫৬০ শিশু। আর নিশ্চিত হামে মৃত্যু ৯২ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৬৫২।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৫২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৮৫ হাজার ৯৫১। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ৭৫। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১০ হাজার ৩২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭০ হাজার ৫৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬৬ হাজার ৮৪১ জন। 

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি। তবে হামের উপসর্গে চার শিশু মারা গেছে। তাদের মধ্যে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 দেশে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

রাশিয়ার তেল ট্যাংকার জব্দ করল যুক্তরাজ্য

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, যার মধ্যে ৮০ হাজারই নারী : স্বাস্থ্যমন্ত্রী

জেল আপিলে রামিসা হত্যার দায় স্বীকার সোহেলের

সাঘাটা-জুমারবাড়ী সংকুচিত সড়কে দুর্ভোগের শেষ কোথায়

চুক্তি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ইরান