ভিডিও রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৪ জুন, ২০২৬ ০৩:৫১ পিএম

জেল আপিলে রামিসা হত্যার দায় স্বীকার সোহেলের

জেল আপিলে রামিসা হত্যার দায় স্বীকার সোহেলের, ছবি: সংগৃহীত।

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি সোহেল রানা জেল আপিলে নিজের অপরাধ স্বীকার করে হাইকোর্টের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। একইসঙ্গে সে দাবি করেছে-আর্থিক অনটন, পারিবারিক অশান্তি ও অতিরিক্ত মাদকাসক্তির কারণে নেশাগ্রস্ত অবস্থায় এ নৃশংস ঘটনা ঘটেছে।

আজ রোববার (১৪ জুন) আসামির জেল আপিলের নথি থেকে এসব তথ্য জানা গেছে। জেল আপিলে সোহেল রানা উল্লেখ করে, সে আর্থিকভাবে অস্বচ্ছল এবং একটি অটোরিকশা গ্যারেজে মিস্ত্রির কাজ করত। সে নিয়মিত ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করত এবং মাদকাসক্তির কারণে পরিবারে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। ‘আমি এর আগে কোনও অপরাধে জড়িত ছিলাম না। এ মামলার ভিকটিমের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা মাদকাসক্ত ও নেশাগ্রস্ত অবস্থায় হয়েছে। আমার আর্থিক অভাব, পারিবারিক অশান্তি এবং মাদকাসক্তির কারণেই ঘটনাটি ঘটেছে। কীভাবে যে ঘটনাটি ঘটেছে, আমি বুঝতে পারিনি। আমার একটি মাত্র ছেলে রয়েছে। তার পড়াশোনার খরচ ও পরিবারের ভরণপোষণ করার মতো আর কেউ নেই। আমি ভুল করেছি, আমি ক্ষমা চাই।’

অপরদিকে, সোহেল রানার স্ত্রী ও একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বপ্না আক্তার জেল আপিলে নিজেকে নির্দোষ দাবি করে খালাস চেয়েছে।এর আগে গত ১১ জুন কারা কর্তৃপক্ষের মাধ্যমে হাইকোর্টে পৃথক জেল আপিল করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও স্বপ্না আক্তার।

আরও পড়ুন

উল্লেখ্য, রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় গত ৭ জুন দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। ঘটনার ১৯ দিনের মাথায় মামলাটির রায় ঘোষণা করা হয়। পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেল আপিলে রামিসা হত্যার দায় স্বীকার সোহেলের

সাঘাটা-জুমারবাড়ী সংকুচিত সড়কে দুর্ভোগের শেষ কোথায়

চুক্তি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ইরান

জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে বড় অঘটনের জন্ম দিতে চায় কুরাসাও

পায়ের পেশিতে টান পড়ায় মাঠ ছাড়লেন লিটন

ভারতের অনুমতি না মেলায় নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ