ভিডিও রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৪ জুন, ২০২৬ ১২:২০ পিএম

তুরস্ককে হারিয়ে দারুণ জয় পেয়েছে অস্ট্রেলিয়া 

তুরস্ককে হারিয়ে দারুণ জয় পেয়েছে অস্ট্রেলিয়া, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: অনেকেই হয়তো ভেবেছিলো অস্ট্রেলিয়ার বিপক্ষে সহজ জয় পাবে তুরস্ক। পুরো ম্যাচেও আধিপত্য ছিল তাদেরই। তবে সকলকে হতবাক করে তুরস্কের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে সকারুসরা। কানাডার ভ্যাঙ্কুভারে তুরস্ককে ২-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে গোল করেছেন নেস্টোরি ইরানকুন্ডা এবং কনর মেটকাল্ফ।

পুরো ম্যাচে ৭২ শতাংশ বল দখলের পাশাপাশি প্রতিপক্ষের গোল পোস্টে ৩০টি শট নেয় তুরস্ক। তবুও গোলের দেখা পাননি গুলের-ইলদিজরা।ম্যাচের দুই হাফে দুইটি গোল করে অস্ট্রেলিয়া। ২৭তম মিনিটে কাউন্টার অ্যাটাকে অস্ট্রেলিয়াকে প্রথমবার এগিয়ে দেন ইরানকুন্ডা। ম্যাচের ৭৫তম মিনিটে তুরস্কের এক খেলোয়াড়ের ভুল পাশে বল পেয়ে যান মেটকাল্ফ। বল পেয়েও দূরপাল্লার শটে বল জালে পাঠান তিনি।এই জয়ে গ্রুপ ‘ডি’-এর দুইয়ে উঠলো অস্ট্রেলিয়া। সকারুসদের পরের ম্যাচে সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্ককে হারিয়ে দারুণ জয় পেয়েছে অস্ট্রেলিয়া 

চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

ব্রাজিলের পরের ম্যাচের প্রতিপক্ষ কে, কবে-কখন ?

মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সোহেল-স্বপ্নার আপিল শুনানি গ্রহণ

ষষ্ঠ বিশ্বকাপের আগে মেসির আবেগঘন পোস্ট

একই পরিবারের ৪ জনের আত্মহত্যা !