ভিডিও রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৪ জুন, ২০২৬ ১০:৪৭ এএম

অজিদের হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ 

অজিদের হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: ঐতিহাসিক সিরিজ জয়ের পর লক্ষ্য এবার তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা। সেই ম্যাচে এসে সিরিজে প্রথমবার টস জিতলো বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাথায় আঘাত পেয়ে স্কোয়াডে নেই নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

রোববার (১৪ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি।সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে সিরিজ হারানোয় ফুরফুরে মেজাজেই রয়েছে বাংলাদেশ। লক্ষ্য এবার শক্তিশালী অজিদের ধবলধোলাই করা।

আরও পড়ুন

দ্বিতীয় ওয়ানডেতে বাউন্সারর আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়েন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মাঠেই করে দেন বমি। ফলে তখনই অনিশ্চয়তা জাগে তার তৃতীয় ওয়াডেতে খেলা নিয়ে।ম্যাচ শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ১২ ঘন্টা পর্যবেক্ষণে থাকার পর বাসায় ফিরেছেন মিরাজ। তবে সতর্কতাবশত তাকে রাখা হয়নি তৃতীয় ম্যাচের স্কোয়াডে। অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অজিদের হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ 

খুলনায় মসজিদে ফজরের নামাজ চলাকালে দুইজন গুলিবিদ্ধ 

বোস্টনে হাইতিকে ১-০ ব্যবধানে হারিয়েছে স্কটিশরা

চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থান ইরানের

বিজিবির গুলিতে বড়লেখা সীমান্তে ভারতীয় চোরাকারবারি আহত

আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ