ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১২ জুন, ২০২৬ ১১:৩১ পিএম

পাবনার সাঁথিয়ায় বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু

পাবনার সাঁথিয়ায় বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় মাছ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে রুহান মোল্লা (২৬) নামের এক যুবকের মৃত্যুর হয়েছে। সে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নে রেচরকাবারি কোলাগ্রামের হেলাল মোল্লার ছেলে। পরিবারের অভিযোগ সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পরে কোন চিকিৎসা না দিয়ে চিকিৎসক কাওসার তাকে পাবনা মেডিকেলে হস্তান্তর করেন। সাঁথিয়া হাসপাতালে সাপের অ্যান্টিভেনম বা (প্রতিষেধক) থাকার পরও রুহানের শরীরে তা প্রয়োগ না করেই পাবনায় হস্তান্তর করায় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে রুহান টেঁটা নিয়ে মাছ শিকারের জন্য চরকাবারি কোলাগ্রামের মাঠে বের হলে পটল ক্ষেত থেকে তাকে বিষধর সাপ কামড় দেয়। এ ঘটনায় রুহান বাড়িতে এসে সাপের কামড়ের কথা পরিবারের সদস্যদের বললে তারা তাকে প্রথমে স্থানীয় ওঝাঁর কাছে নিয়ে যায়। সেখানে ওঝাঁ রুহানকে কবিরাজি চিকিৎসা প্রদান করেন।

এতে সে আরও অসুস্থ হলে রুহানকে আজ শুক্রবার (১২ জুন) ভোররাত ৩টার দিকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাওসার পেসার মেপে সাথে সাথে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন। পাবনা যাওয়ার পথে মাধপরে নামক স্থানে সাপের বিষে কাতর হয়ে রুহান মারা যান।

আরও পড়ুন

সাঁথিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল বাতেন জানান, রাতে দায়িত্বরত চিকিৎসক রুহানের শরীরে সাপের কামড়ের তেমন কোন নমুনা পায়নি। তিনি ধারণা করেছিল রোগী ইয়াবা সেবন করেছিল। আব্দুল বাতেন দাবি করেন সাঁথিয়া হাসপাতালে সাপের অ্যান্টিভেনম বা (প্রতিষেধক) এখনও রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সাঁথিয়ায় বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু

বগুড়ার গাবতলীতে মাদক সেবনকারী ৩ জনকে গ্রেফতার

পাবনার সুজানগরে মোটরসাইকেল চুরি থামছে না

রংপুর মেট্রো ডিবির অভিযানে অনলাইন জুয়াড়ি ও ইয়াবাসহ গ্রেফতার ৮

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে আহত ১০

পুশইনের নামে ভারত যা করছে তা আন্তর্জাতিক আইনের পরিপস্থি : পঞ্চগড়ে চরমোনাই পীর