ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১২ জুন, ২০২৬ ১০:৫২ পিএম

বগুড়ার শেরপুরে পোল্ট্রি কেইস কারখানায় চুরি

বগুড়ার শেরপুরে পোল্ট্রি কেইস কারখানায় চুরি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে মা পোল্ট্রি কেইস এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে চুরির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা প্রতিষ্ঠানের প্রায় ৩ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। উপজেলার মির্জাপুর এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের মালিক নাজমুল হক বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে কাজ শেষে কারখানা বন্ধ করা হয়। পরে রাত ১টার দিকে তিনি বাড়িতে যান। এরপর গভীররাতে চোরেরা তালা কেটে ভেতরে প্রবেশ করে এই চুরির ঘটনা ঘটায়।

আজ শুক্রবার (১২ জুন) ভোরে কর্মচারি ফোন করে জানান কারখানায় চুরির ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, কারখানার সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৩টা ৪২ মিনিটের দিকে কয়েকজন দুর্বৃত্ত তালা কেটে ঘরে প্রবেশ করে। পরে তারা মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ, মনিটর, তার, নগদ অর্থসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। জানা যায়,ওই প্রতিষ্ঠানে লেয়ার মুরগির খাঁচা, নেট ও চায়না খাঁচা তৈরি করা হয়। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ওই চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, মালামাল উদ্ধার ও আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে পোল্ট্রি কেইস কারখানায় চুরি

জয়পুরহাটের ক্ষেতলালে সন্ন্যাসতলী’র শতবর্ষী ঘুড়ি মেলায় মানুষের ঢল

বগুড়ায় ভয়াবহ হারে কমছে শিশুদের দৃষ্টিশক্তি, ডিভাইস হারানোর ভয়ে বলছে না অভিভাবকদের

বগুড়ার সান্তাহারে হোটেলের বর্জ্য দিয়ে খাল ভরাট করায় মালিকের জরিমানা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি রোববার জেনেভায় সই হতে পারে

পুশইন ও সীমান্ত হত্যার বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল