ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১২ জুন, ২০২৬ ১০:২৬ পিএম

পুশইন ও সীমান্ত হত্যার বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল

পুশইন ও সীমান্ত হত্যার বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং ভারত থেকে অব্যাহত পুশইনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিবদীঘি জুলাই চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন- রংপুর অঞ্চলের জামায়াতে ইসলামীর টিম সদস্য আব্দুল হাকিম। তিনি বলেন, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের হত্যা এবং অবৈধভাবে মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনা আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও প্রতিবেশীসুলভ সম্পর্কের পরিপন্থী। তিনি সীমান্তে হত্যাকান্ড বন্ধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকারের কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জানান।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিম বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পুশইনের ঘটনায় আন্তর্জাতিক মহলে জোরালো প্রতিবাদ জানাতে হবে। দেশের মানুষ এ ধরনের অমানবিক কর্মকান্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন

সমাবেশে আরও বক্তব্য দেন- জেলা জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম, সাবেক নায়েবে আমির মিজানুর রহমান, জাতীয় নাগরিক পার্টির জেলা সেক্রেটারি খলিলুর রহমান এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি সাদেকুল ইসলাম মুন্না।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তফিল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা সীমান্ত হত্যা বন্ধ, অবৈধ পুশইন রোধ এবং দেশের সীমান্ত নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ও সীমান্ত হত্যার বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পোড়ানো হলো ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল

তিস্তা ব্যারেজ নির্মাণে চীনের সহযোগিতা চাইলেন ডেপুটি স্পিকার

মেট্রোরেলের আদলে হবে রাণীরহাট থেকে বগুড়া রেললাইন : প্রতিমন্ত্রী

বগুড়ার উন্নয়নে সাড়ে ১২ হাজার কোটি টাকার রেল প্রকল্পসহ একাধিক মেগা পরিকল্পনা : মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম