ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১২ জুন, ২০২৬ ১০:০১ পিএম

হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৩

হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৪৩।

আজ শুক্রবার (১২ জুন) হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগে একজন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯২। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৫১ জন। এই হিসাব বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় ১২৬ নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১০ হাজার ১৮৫ জন।

একই সময়ে ১ হাজার ২৭ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ২২৬।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ

নাটোরে ‘খ্যাপা’ বানরের তাণ্ডব প্রতিকার চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন

ঢাকায় ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ গেল সোমার

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফরের কর্মসূচি

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের তালিকায় শীর্ষে ব্রাজিল