ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন ডুবে আছে পুরো ক্রীড়াবিশ্ব, ঠিক তখনই আরেকটি বিশ্ব আসরের পর্দাও উঠছে আজ। ইংল্যান্ডের মাটিতে শুরু হচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
ফুটবলের উত্তাপে শুরু নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
১৪ জুন ইংল্যান্ডের বার্মিংহাম ক্রিকেট গ্রাউন্ডে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। এরপর ১৭ জুন হেডিংলিতে অস্ট্রেলিয়া, ২০ জুন সাউদাম্পটনে পাকিস্তান, ২৫ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ভারত এবং ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২০১৪ সালে অভিষেকের পর ছয়টি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। কোনো আসরেই গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি টাইগ্রেসরা। বিশ্বকাপের মঞ্চে ২৫ ম্যাচ খেলে ৩টিতে জয় ও ২২টিতে হেরেছে বাংলাদেশ। মূল পর্বে খেলতে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুটি প্রস্তুতি ম্যাচই হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। নিউজিল্যান্ডের কাছে ৬৮ এবং আয়ারল্যান্ডের কাছে ১১ রানে হারে মেয়েরা। প্রতিটি গ্রুপের সেরা দু’দল সেমিফাইনাল খেলবে। ৩০ জুন ও ২ জুলাই দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ৫ জুলাই লর্ডসের ফাইনাল দিয়ে বিশ্বকাপের পর্দা নামবে।
২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপের শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ড ৩২ রানে হারায় দক্ষিণ আফ্রিকাকে।
সর্বোচ্চ ছয়বার বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ২০১০, ২০১২, ২০১৪, ২০১৮ ২০২০ ও ২০২৩ সালে শিরোপা ঘরে তুলে অসিরা।
দ্বিতীয় সর্বোচ্চ একবার করে শিরোপা জিতে ইংল্যান্ড (২০০৯), ওয়েস্ট ইন্ডিজ (২০১৬) ও নিউজিল্যান্ড। ফাইনালে উঠেও শিরোপার স্বাদ পায়নি দক্ষিণ আফ্রিকা (২০২৩, ২০২৪) ও ভারত (২০২০)।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1781211512.jpg)


