ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১২ জুন, ২০২৬ ০৩:৪৯ পিএম

মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আজ শুক্রবার (১২ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস গোপালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী আই ট্রাভেল পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই বাসের চালকসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গুরুতর আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের অবস্থা তুলনামূলক বেশি সংকটাপন্ন।

আরও পড়ুন

দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

মস্তফাপুর হাইওয়ে থানার সার্জেন্ট বায়েজিদ বলেন, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে সহায়তা করে এবং যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা পিছিয়ে দিল ইরান

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

খুলনা-বরিশাল বিভাগের ৫ জেলায় ১৪ জুন থেকে পরিবহন ধর্মঘটের ঘোষণা

লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, ২ মালয়েশিয়ান শান্তিরক্ষী আহত

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফের বৈঠক