ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১২ জুন, ২০২৬ ০১:৩১ এএম

কুইনোনেস গোলে শুরুতেই এগিয়ে মেক্সিকো

ছবি, সংগৃহীত, কুইনোনেস গোলে শুরুতেই এগিয়ে মেক্সিকো

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শুরু থেকেই দারুণ আক্রমণাত্মক ফুটবল উপহার দিচ্ছে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। তবে ম্যাচের প্রথম দিকেই আধিপত্য দেখিয়ে কাঙ্ক্ষিত গোলটি তুলে নিয়েছে মেক্সিকো।

ম্যাচের ৯ম মিনিটে দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন মেক্সিকান স্ট্রাইকার হুলিয়ান কিনোনেস। এর মাধ্যমে তিনি ২০২৬ বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসেবে নাম লেখালেন ইতিহাসে।

ঘটনার শুরু গোলরক্ষক রোনওয়েন উইলিয়ামসের পাস থেকে। তিনি বল দেন সতীর্থ সিফো সিথোলেকে। কিন্তু সিথোলের ভুল নিয়ন্ত্রণে বলের দখল হারালে সুযোগ তৈরি হয় মেক্সিকোর। শেষ পর্যন্ত সামনে গড়িয়ে যাওয়া বল পেয়ে হুলিয়ান কিনোনেস ঠান্ডা মাথায় গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে শট নিয়ে বল জালে জড়ান।

আরও পড়ুন

এর আগে ৫ম মিনিটেও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মেক্সিকো। ডান প্রান্ত থেকে ইসরায়েল রেয়েসের ক্রসে বক্সের ভেতর থেকে শট নেন রাউল হিমেনেজ। তবে দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রোনওয়েন উইলিয়ামস অসাধারণ সেভ করে দলকে রক্ষা করেন।

শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে প্রথম হাসিটা তাই হেসেছে স্বাগতিক মেক্সিকো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

কুইনোনেস গোলে শুরুতেই এগিয়ে মেক্সিকো

মেক্সিকোর একাদশে চমক, নেই ওচোয়া বেঞ্চে অধিনায়কও

প্রস্তাবিত বাজেট গণবিরোধী, কর-ঋণের বোঝায় পিষ্ট হবে মানুষ : জামায়াত

মাঠে নামলেই ব্রাজিলের রেকর্ড ভাঙবে মেক্সিকো

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল