ভিডিও বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১১ জুন, ২০২৬ ০৮:৩২ পিএম

বগুড়ার শেরপুরে রাজমিস্ত্রির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে রাজমিস্ত্রির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরের আমিনপুর গ্রাম থেকে সেলিম (৩২) নামের এক রাজমিস্ত্রির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি রংপুর কোতয়ালি থানার ওমরকুটি গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। সেলিম প্রায় ১২ বছর যাবত উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামে শ্বশুড়বাড়িতে বসবাস করে আসছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, তিনি স্ত্রী, শাশুড়ি দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে এই গ্রামে শ্বশুড়বাড়িতে বসবাস করতেন। বুধবার রাতে স্ত্রীর সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হলে স্ত্রী অভিমান করে অন্য বাড়িতে চলে যান। সকালে সেলিমের ঘরের দরজা দীর্ঘ সময় বন্ধ দেখে তার সাথে কাজ করা অন্য এক রাজমিস্ত্রী এসে জানালা দিয়ে ঘরের ভেতরে তাকিয়ে সেলিমকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন।

এসময় ঘরের ভেতরে গলায় ওড়না পেঁচানো সেলিমের মৃতদেহ ঝুলছিল। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

আরও পড়ুন

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনউদ্দিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে রাজমিস্ত্রির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে ৬২ বোতল মদসহ একজন গ্রেফতার

হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলার অভিযোগ

আমি আর্জেন্টিনার সমর্থক ছিলাম, আছি এবং থাকব: জায়েদ খান

ড্রাইভিং লাইসেন্স ছাড়াই চালাচ্ছিলো অ্যাম্বুলেন্স : অতঃপর সংসদ ভবনের গাড়িকে ধাক্কা

রাতেই ভয়াবহ হামলা, খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের