ভিডিও বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১১ জুন, ২০২৬ ০৮:২৮ পিএম

বগুড়ার আদমদীঘিতে ৬২ বোতল মদসহ একজন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে ৬২ বোতল মদসহ একজন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬২ বোতল চোলাই মদসহ সুব্রত চন্দ্র (২১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার বড়-আখিড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুব্রত চন্দ্র ওই গ্রামের রনজিতের ছেলে।

পুলিশ জানায়, গতকাল বুধবার দুপুরে আদমদীঘি উপজেলার বড়-আখিড়া মন্ডলপাড়া গ্রামে রনজিত তার বাড়িতে বিপুল পরিমান মাদক মজুত রেখে বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে আদমদীঘি থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালান।

আরও পড়ুন

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানায়, এ ব্যাপারে থানায় মাদক আইনে সুব্রত চন্দ্র ও তার বাবাসহ দুই জনের নামে মামলা রুজু করা হয়। আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গ্রেফতারকৃত সুব্রতকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে ৬২ বোতল মদসহ একজন গ্রেফতার

হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলার অভিযোগ

আমি আর্জেন্টিনার সমর্থক ছিলাম, আছি এবং থাকব: জায়েদ খান

ড্রাইভিং লাইসেন্স ছাড়াই চালাচ্ছিলো অ্যাম্বুলেন্স : অতঃপর সংসদ ভবনের গাড়িকে ধাক্কা

রাতেই ভয়াবহ হামলা, খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলার মামলায়, যুবলীগ নেতা গ্রেফতার