ভিডিও বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১১ জুন, ২০২৬ ০৭:১৮ পিএম

নওগাঁর মান্দায় পানিতে ডুবে দেড় শিশুর মৃত্যু

নওগাঁর মান্দায় পানিতে ডুবে দেড় শিশুর মৃত্যু

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলায় পানিতে ডুবে রাফিয়া নামের দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালে ভারশোঁ ইউনিয়নের শগুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া ওই গ্রামের আব্দুল বারিকের মেয়ে।

নিহত শিশুর পারিবার সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

আরও পড়ুন

এক পর্যায়ে বাড়ির পাশের ডোবার পানি থেকে রাফিয়াকে উদ্ধার করেন এলাকাবাসী। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর মান্দায় পানিতে ডুবে দেড় শিশুর মৃত্যু

পুরোনো বাসের বিদায়, আসছে ইলেকট্রিক বাস

কাতারের নারী ক্রিকেট দলের প্রধান কোচ বাংলাদেশের ফাতেমা

শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

মেহজাবীন-মালাইকা দুই বোনেরই প্রিয় আর্জেন্টিনা

পাবনার বেড়ায় সংঘর্ষের জেরে স্থবির বাজার-নৌঘাট