জিডিপিতে আইসিটি খাতের অংশ ১০ শতাংশ করতে চায় সরকার
আইসিটি ও টেলিযোগাযোগ খাতকে আগামী দিনের বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে ব্যাপক পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান মাত্র ১ থেকে ২ শতাংশ হলেও আগামী পাঁচ বছরে তা ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আইসিটি ও টেলিকম খাত অত্যন্ত সম্ভাবনাময় এবং যথাযথ পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে এ খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। এ খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে সেমিকন্ডাক্টর বা চিপ ডিজাইন, টেস্টিং ও প্যাকেজিং শিল্পে ব্যবহৃত উপকরণ আমদানিতে শুল্ক ও কর সুবিধার প্রস্তাব করা হয়েছে।
আরও পড়ুনপ্রস্তাব অনুযায়ী, এ শিল্পে ব্যবহৃত উপকরণ আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত আমদানি শুল্ক, সমুদয় রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং আগাম কর আগামী ৩০ জুন ২০৩১ পর্যন্ত অব্যাহতি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
অর্থমন্ত্রী আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







