ফেনীতে ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন, তাদের মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১০ জুন) রাত ২টার দিকে ফেনীর খাইয়ারা ভোজনবাড়ি রেস্টুরেন্টের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে আসা একটি গ্যাস বোঝাই ট্রাকের চাকা পাংচার হলে সেটি মহাসড়কের পাশে থামিয়ে চালক ও হেলপার চাকা পরিবর্তনের কাজ করছিলেন।
এ সময় স্থানীয় কয়েকজন মানুষ ট্রাক চালককে সহায়তা করছিলেন। হঠাৎ পেছন থেকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস বোঝাই ট্রাক ও সেখানে দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং নয়জন আহত হন।
আরও পড়ুনহাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। নিহতদের মধ্যে ৪০ বছর বয়সী জাহাঙ্গীরের পরিচয় পাওয়া গেছে, অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোশাররফ হোসেন তালুকদার জানান, হাসপাতালে আনার পর একজন এবং অন্যজনকে আনার আগেই মৃত্যু হয়। আহতদের গুরুতর আঘাত রয়েছে, তাদের মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফাজিলপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. শহিদুল ইসলাম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








_medium_1780477201.jpg)