আর বিয়ে করার ইচ্ছা নাই, যেটা করেছি এটাই যথেষ্ট: বিদ্যুৎমন্ত্রী
জাতীয় সংসদে গ্যাস সংযোগ নিয়ে আলোচনার একপর্যায়ে হাস্যরসের সৃষ্টি হয়। বুধবার বাজেট অধিবেশনে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন মজা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নোয়াখালীতে বিয়ে করার পরামর্শ দেন।
এর আগে গ্যাস সরবরাহ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “নাটোরে আমার শ্বশুরবাড়ি, এখানে তো গ্যাস দিতেই হবে। যখন গ্যাস পাবো, তখন গ্যাস দেবো।”
পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমও বিষয়টি নিয়ে রসিকতা করেন। তিনি সরকারদলীয় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে উদ্দেশ করে বলেন, এমন প্রশ্ন করবেন না যে, “ফ্যাসিস্ট সরকারের বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি।”
এরপর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, “মন্ত্রী বলেছেন তাঁর শ্বশুরবাড়ি নাটোরে, তাই গ্যাস সংযোগের ক্ষেত্রে নাটোর অগ্রাধিকার পাবে। আমি তাঁকে অনুরোধ করব, নোয়াখালীতেও একটা বিয়ে করুন। তাহলে আমরাও গ্যাস পাব।”
আরও পড়ুনজবাবে মন্ত্রীও হাস্যরসের সুরে বলেন, “আর বেশি বিয়ে করার ইচ্ছা নাই, যেটা করেছি এটাই যথেষ্ট। ধন্যবাদ।”
সংসদে এ মন্তব্যের পর হাসির রোল পড়ে যায়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







