সিরাজগঞ্জের রায়গঞ্জে ৪ মাদক কারবারির কারাদণ্ড
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নে মাদকবিরোধী কমিটির তৎপরতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জন মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্তরা হলো- রায়গঞ্জ উপজেলার বাশুড়িয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী সেখের ছেলে মো. লিটন সেখ(৪৮), বগুড়ার ধুনট উপজেলার আড়িয়া মহল গ্রামের মো. জেল হকের ছেলে মো. আলহাজ ইসলাম(৩৫), একই উপজেলার চক ডাকাতিয়া গ্রামের মো. সিহাব আলীর ছেলে মো. নুহ হাসান রুবেল(৩৫) এবং রান্ডিলা আতাউল্লাহ এলাকার মো. রব্বানী মণ্ডলের ছেলে মো. চাঁন মিয়া(৩৫)।
আরও পড়ুনএবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল খালেক পাটোয়ারী বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদকনির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন







