ভিডিও বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ জুন, ২০২৬ ০৭:২৮ পিএম

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬৯৬ মামলা  

সংগৃহীত,ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬৯৬ মামলা  

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৬৯৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

আজ বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ২টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলাসহ মোট ৮৩টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ৫টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৮৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলাসহ সহ মোট ১৪০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১টি বাস, ২৭টি কাভার্ডভ্যান, ১০৯টি সিএনজি ও ২০৭ টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলাসহ মোট ৪৩৫টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৫টি বাস, ৮টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলাসহ মোট ২৩৯ টি মামলা হয়েছে।

আরও পড়ুন

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯টি বাস, ৩টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলাসহ মোট ১৫৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩টি বাস, ৪টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি, ১৮৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলাসহ মোট ৩৩৪টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৮টি বাস, ২টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ১৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলাসহ মোট ৯০টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৭টি বাস, ৯টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলাসহ মোট ২২০টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৬৭টি গাড়ি ডাম্পিং ও ৩৩০টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

আবারো বিয়ে করলেন জেনিফার

পাবনার সাঁথিয়ায় মাদকসেবীর জেল ও জরিমানা

দক্ষিণ কেরানীগঞ্জে ছাত্রলীগের চার নেতা গ্রেপ্তার

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬৯৬ মামলা  

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদ সড়ক জলাবদ্ধতা মুক্ত হলো