ভিডিও বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ জুন, ২০২৬ ০৮:৪৮ পিএম

হিজাব নিয়ে পুলিশের অভিযানের প্রতিবাদে নারীদের বিক্ষোভ, নিহত ২

সংগৃহীত, হিজাব নিয়ে পুলিশের অভিযানের প্রতিবাদে নারীদের বিক্ষোভ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের হেরাত প্রদেশে ‘শালীনভাবে’ হিজাব না পরার অভিযোগে নারীদের বিরুদ্ধে পুলিশের অভিযানকে কেন্দ্র করে বিক্ষোভের ঘটনা ঘটেছে। বিরল এ বিক্ষোভে অংশ নেওয়া জনতার ওপর নিরাপত্তা বাহিনী বলপ্রয়োগ করলে অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় স্বাস্থ্যকর্মীরা দুইজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তবে তারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন কি না, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষোভ ছত্রভঙ্গ করতে তাজা গুলি ছুড়েছে আফগান নিরাপত্তাবাহিনী। এছাড়া মারধর ও চাবুক দিয়ে প্রহারের ঘটনাও ঘটে। আন্দোলনে শুধু নারীরাই নয়, অনেক পুরুষও অংশ নিয়েছিলেন।

বার্তা সংস্থা এএফপিকে এক বিক্ষোভকারী বলেন, ‘পুলিশ লাঠি, চাবুক ও অস্ত্র ব্যবহার করেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তারা আকাশের দিকে গুলিও ছোড়ে।’

এএফপি এক ফটোগ্রাফারের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, পুলিশকে বিক্ষোভকারীদের মারধর ও তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা গেছে। তার ভাষ্য, ‘আমি সরাসরি যা দেখেছি, অনেক মানুষ আহত হয়েছেন।’

আরও পড়ুন

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, কিছু নারী মারধর বন্ধ করতে চিৎকার করছেন। একই সময়ে কাছাকাছি থেকে গুলির শব্দও শোনা যায়।

তবে হেরাত পুলিশের পক্ষ থেকে বিক্ষোভে কেউ নিহত হওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে। হেরাত পুলিশ কমান্ডের মুখপাত্র সৈয়দ মাসুদ হোসেনি বলেছেন, বিক্ষোভকারীদের কারণে জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিয়েছে।

সূত্র: বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিজাব নিয়ে পুলিশের অভিযানের প্রতিবাদে নারীদের বিক্ষোভ, নিহত ২

স্বামী ব্রাজিল, স্ত্রী আর্জেন্টিনার সাপোর্টার : খেলা নিয়ে তর্ক হলেও পরদিন সব ঠিক

রাজবাড়ীর পাংশায় ক্লিনিকে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১

জেনে নিন কাকে বিশ্বাস করবেন আর কাকে করবেন না!

হবিগঞ্জে ড্রাম ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুজনের

নতুন চেয়ারম্যান নিয়োগের জেরে কী বলছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা?