দিনাজপুরের চিরিরবন্দরে ৩ মাদকসেবীর জেল জরিমানা
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে ৩ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন।
থানা সূত্রে জানা যায়, থানার একটি মাদক বিরোধী অভিযানের সময় উপজেলার মহিলা কলেজ মোড় ও ভিয়াইল ইউনিয়ন থেকে তানভির ইসলাম পিয়াল (২৮), ফারিজুল ইসলাম (২৪) ও পল্লব রায় নামে ৩ জনকে আটক করা হয়।
এরপর আটককৃত স্থানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা দ্রুত উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২শ’ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
আরও পড়ুনথানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন-নবী বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন

_medium_1781098115.jpg)





