উত্তরা ইউনিভার্সিটির বাস উল্টে ৩০ শিক্ষার্থী আহত
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উত্তরা ইউনিভার্সিটির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে।
এতে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
আজ বুধবার (১০ জুন) মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় ইউটার্ন নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুনপ্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে উল্টে পড়ে। এতে বাসে থাকা শিক্ষার্থীরা আহত হন। পরে স্থানীয়রা ও পুলিশ দ্রুত উদ্ধার কাজ শুরু করে আহতদের হাসপাতালে পাঠায়।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1781097467.jpg)
