দক্ষিণ কেরানীগঞ্জে ছাত্রলীগের চার নেতা গ্রেপ্তার
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাগির (২৯), শুভাঢ্যা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য; জাকির হোসেন রকি (৩৮), ঢাকা মহানগর দক্ষিণ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সদস্য ও ছাত্রলীগ নেতা; জয়দীপ দাস (১৯), কোন্ডা ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক; এবং আকাশ (২৯), দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের উপ-সম্পাদক।
আজ বুধবার (১০ জুন)বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম সুমন। তিনি জানান, মঙ্গলবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুনসন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য।
গ্রেপ্তার চারজনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1781102352.jpg)
-6a2931a9d0a91_medium_1781101969.jpg)
_medium_1781101759.jpg)



