বগুড়ায় স্বেচ্ছাসেবকদল নেতা ও তার ভাইকে কুপিয়েছে সন্ত্রাসীরা
স্টাফ রিপোর্টার: বগুড়ায় স্বেচ্ছাসেবক দলনেতা রাশেদ ও তার ভাই রাকিবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে নয়টার দিকে বগুড়া মহানগরীর আটাপাড়ায় সম্রাট বেকারির সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই দুই ভাইকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রাশেদের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী ফাঁড়ির নবাগত ইনচার্জ ইন্সপেক্টর সারওয়ার পারভেজ বলেন পূর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসীরা তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়েছে। এরপর স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে দেয়। হামলাকারীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।
আহত রাশেদ ও রাকিব আটাপাড়া এলাকার জিল্লুর রহমানের ছেলে।
আরও পড়ুনমন্তব্য করুন


_medium_1781086656.jpg)
_medium_1781086479.jpg)





