রংপুরের তারাগঞ্জে জাল সনদে মাদ্রাসায় চাকরি করায় শিক্ষক গ্রেফতার
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: জাল সনদের মাধ্যমে শিক্ষকতা করার অভিযোগে তারাগঞ্জ ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (৮ জুন) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন, ওই মাদ্রাসার আরবি শিক্ষক আজিজুল ইসলাম।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ২০০১ সালে মাদ্রাসায় আরবি শিক্ষক হিসেবে নিয়োগ পান আজিজুল ইসলাম। সেই থেকে মাদ্রাসায় আরবি শিক্ষক হিসেবে চাকরি করে আসছেন।
কিন্তু নিয়োগের পর আজিজুল ইসলামের দাখিলকৃত নিবন্ধন সনদটি জাল বলে অভিযোগ উঠে। কিন্তু মাদ্রসার আগের কর্তৃপক্ষকে ম্যানেজ করে চাকরি করে আসছিলেন আজিজুল ইসলাম। জাল সনদে চাকরি করার অভিযোগে ২০২৪ সালে এনটিআরসিএর চেয়ারম্যানের বরাবরে যাচাই-বাছাইয়ের জন্য আবেদন করা হয়। যাচাই-বাছাই শেষে এনটিআরসি নিবন্ধন সনদ জাল উল্লেখ করে তার বিরুদ্ধে থানায় মামলার নির্দেশনা দেয়।
আরও পড়ুনতারাগঞ্জ ও/এ কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ এস এম আব্দুস সালাম জানান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)’র নির্দেশনার পরিপ্রেক্ষিতে আজিজুল রহমানের বিরুদ্ধে রংপুর আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে বিচারধীন রয়েছে। এ বিষয়ে নীলফামারী কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান মোবাইল ফোনে জানান, একটি সি আর মামলায় ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য করুন







