ভিডিও সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৮ জুন, ২০২৬, ০৯:৫৮ রাত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আর্জেন্টিনার জার্সি পড়লেই স্বাস্থ্যসেবায় ২০ শতাংশ ছাড়!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আর্জেন্টিনার জার্সি পড়লেই  স্বাস্থ্যসেবায় ২০ শতাংশ ছাড়!

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : আর্জেন্টিনার জার্সি পড়ে এলেই যাবতীয় চিকিৎসা সেবায় পাওয়া যাচ্ছে ২০শতাংশ ছাড়। এমনটি ঘোষণা দিয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার নিউ ল্যাব ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের মালিকপক্ষ। গত বুধবার থেকে শুরু হয়েছে এ কার্যক্রম।

এই সুবিধা অব্যাহত থাকবে পুরো বিশ্বকাপ জুড়ে। এই ডায়াগনস্টিক সেন্টারের ফেসবুক একাউন্ট থেকে গত বুধবার দুপুরে এমন ঘোষণা দেওয়ার পর তা ভাইরাল হয়। নিউ ল্যাবের এ অর্থ ছাড়ের সিদ্ধান্তকে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন উল্লাপাড়ার আর্জেন্টিনার ভক্তরা।

উল্লেখিত স্বাস্থ্যসেবা সেন্টার চত্বরে কথা হয় আর্জেন্টিনার সমর্থক উপজেলার রাঘববাড়িয়া গ্রামের নাজমুল হোসেন, বেতবাড়ী গ্রামের সাকিব হোসেন ও গাফ্ফার হোসেনর সাথে। তারা এ ডায়াগনষ্টিক সেন্টারের পরীক্ষা নিরীক্ষায় শতকরা ২০ ভাগ অর্থ ছাড়ের সিদ্ধান্তকে স্বাগত জানান।

আরও পড়ুন

উল্লাপাড়ার নিউ ল্যাব ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের মালিকদের মধ্যে আব্দুর রাজ্জাক, আব্দুল মালেক, জাকির হোসেন মাসুম জানান, দীর্ঘদিন তারা আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। বিশেষ করে লিওনেল মেসি এ দলকে খ্যাতির শীর্ষে তুলে এনেছেন।

আর্জেন্টিনা দলের প্রতি তাদের আস্থা, ভালোবাসা ও সম্মাননা জানানোর জন্য তারা তাদের এ প্রতিষ্ঠান বিশ্বকাপ খেলার পুরো সময় জুড়ে সকল ধরণের রোগীর পরীক্ষা-নিরীক্ষার জন্য ধার্যকৃত অর্থ থেকে শতকরা ২০ভাগ অর্থ কম নেবার সিদ্ধান্ত নিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আর্জেন্টিনার জার্সি পড়লেই স্বাস্থ্যসেবায় ২০ শতাংশ ছাড়!

উচ্ছ্বসিত দিঠি আনোয়ার

সুসময়ে বিদ্যা সিনহা মিম

রিরতির পর আসছে আনিকা’র ‘আমাকে দুঃখ দিওনা’

ইংরেজি কুইজে পাবনার সেরা শরৎনগর স্কুলের সাদিক

আগামী বছর যুক্ত হচ্ছে চার নতুন বই