ভিডিও সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৮ জুন, ২০২৬, ০৯:৩১ রাত

মুন্সীগঞ্জে তাল গাছ থেকে পড়ে যুবক নিহত

মুন্সীগঞ্জে তাল গাছ থেকে পড়ে যুবক নিহত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে তাল গাছ থেকে পড়ে গিয়ে মুরাদ কবিরাজ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৮ জুন) সকালে তাল গাছে উঠতে গেলে নীচে পড়ে আহত হলে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই যুবক। 

জেলার টঙ্গীবাড়ি উপজেলার রবনগরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক মুরাদ ওই গ্রামের আলম কবিরাজের ছেলে।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, এদিন বেলা ১১ টার দিকে নিজ বাড়ির কাছের একটি তাল গাছে চড়তে যান যুবক মুরাদ। এক পর্যায়ে পা পিছলে নীচে পড়ে যান। এতে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেকে প্রেরন করেন। পরে দুপুর দেড়টার দিকে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই যুবক। 

টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহাম্মদ জানান, তাল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যুর খবর তিনি শুনেছেন। আহত হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে যুবক সেখানে মারা যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে তাল গাছ থেকে পড়ে যুবক নিহত

এনসিটিবি ও পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বগুড়ার সোনাতলায় মাদকসহ আটক দুই

জয়পুরহাটের কালাইয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই প্যানেলের সংঘর্ষ, প্রার্থীসহ আহত ৯

দিনাজপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের কলম বিরতি পালন