ভিডিও রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ জুন, ২০২৬, ১১:০৮ রাত

বগুড়ার শেরপুর পৌর ছাত্রদল নেতা তুষার ইসলামের ইন্তেকাল

বগুড়ার শেরপুর পৌর ছাত্রদল নেতা তুষার ইসলামের ইন্তেকাল

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুষার ইসলাম (২৮) ইন্তেকাল করেছেন। আজ রোববার (৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে পৌর শহরের শ্রীরামপুরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ছাত্রদল নেতা তুষার ইসলাম ওই এলাকার তোতা সোনারুর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত জটিলতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তারা আরও জানান, সকালে হঠাৎ অসুস্থ বোধ করার কথা জানিয়ে তুষার বাথরুমে যান। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে স্বজনরা ভেতরে গিয়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করা হলেও সেখানে ইতিমধ্যেই তার মৃত্যু হয়েছে। আজ রোববার (৭ জুন) বিকেল ৫টায় শেরপুর কলেজ মাঠে মরহুমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন

তুষার ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার রুহের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, শফিকুল ইসলাম শফিক এবং পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক পিরোজ আহমেদ জুয়েল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুর পৌর ছাত্রদল নেতা তুষার ইসলামের ইন্তেকাল

বগুড়ায় শিশু ধর্ষণের চেষ্টা মামলার আসামি গ্রেফতার

বগুড়া পলিটেকনিকের দুই শিক্ষার্থীর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত বিজ্ঞান প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বগুড়ায় সনাক-টিআইবি’র মানববন্ধন

পঞ্চগড়ের সীমান্তের শুন্য রেখায় তিনদিন ধরে অবস্থান করছে নারী-শিশুসহ ১০ জন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের জেল