ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের জেল
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার (৭ জুন) বিকেলে সহকারী কমিশনার(ভূমি) এন এম ইসফাকুল কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, পীরগঞ্জ উজেলার কোষাবন্দর এলাকায় টাঙ্গন নদী থেকে অবৈধভাবে একটি ট্রাক্টর ট্রলিতে বালু তোলার সময় এর চালক ও সহায়তাকারীকে হাতে নাতে আটক করেন সহকারী কমিশনার। এসময় বালু বোঝাই ট্রলিটি জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ট্রলি চালক আবুল কালাম ও সহায়তাকারী রাজু ইসলামকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন সহকারী কমিশনার।
আরও পড়ুনআবুল কালাম উপজেলার ভেলাতৈড় গ্রামের আব্দুর রহিমের এবং রাজু কাঠালবাড়ী গ্রামের আব্দুস সামাদের ছেলে। সহকারী কমিশনার এন.এম ইসফাকুল কবীর জানান, বালু ব্যবস্থা আইন লঙ্ঘন করার দায়ে ২ জনকে জেল দেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে ট্রলিটি। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন







