ভিডিও রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ জুন, ২০২৬, ১১:২৩ দুপুর

বিকেলে বসছে প্রথম বাজেট অধিবেশন

বিকেলে বসছে প্রথম বাজেট অধিবেশন, ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে সংসদের প্রথম বাজেট অধিবেশন।ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন হিসেবে এই অধিবেশন রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হবে।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন বলে জানা গেছে।

আরও পড়ুন

এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এ অধিবেশন আহ্বান করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বসছে প্রথম বাজেট অধিবেশন

চলছে বিসিবি নির্বাচন 

রাশিয়ার উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা ত্যাগ

ঢাকা-বগুড়া সহ ১৭ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

জয়ের ছন্দে আর্জেন্টিনা, বিশ্রামে ছিলেন মেসি

আজ রামিসা হত্যা মামলার রায়