ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৬ জুন, ২০২৬, ০৬:১৪ বিকাল

রাজশাহীতে ১৫ কেজি গাঁজা ও ২০৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫

রাজশাহীতে ১৫ কেজি গাঁজা ও ২০৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজা ও ২ হাজার ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- বাঘা উপজেলার ভানুকর মীরগঞ্জ এলাকার মোশারফ হোসেন (৪২), রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা মোড় এলাকার আকবর আলী (৩২), ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড় এলাকার সাকিব ওরফে অন্তর (২৬), দাশপুকুর আলীর মোড় এলাকার সিফাত হোসেন ওরফে কাউসার (২৪) এবং দাশপুকুর এলাকার নাসির উদ্দীন (৩৫)।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার গাজিউর রহমান জানান, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে চন্দ্রিমা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে চন্দ্রিমা ও বোয়ালিয়া থানার যৌথ অভিযানে মোশারফকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৫৫টি ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৩৯ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

একই রাতে রাত ৯টার দিকে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে আকবর, সাকিব, সিফাত ও নাসিরকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

এছাড়া মাদক প্যাকেটজাত করার কাজে ব্যবহৃত চারটি কাঁচি ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতার মোশারফের বিরুদ্ধে পূর্বে একটি ফৌজদারি মামলা রয়েছে। এছাড়া সাকিব ও সিফাতের বিরুদ্ধে একটি করে মাদক মামলা এবং নাসিরের বিরুদ্ধে পেনাল কোড ও জুয়া আইনের দুটি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে। শনিবার গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ১৫ কেজি গাঁজা ও ২০৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫

জনবল নিয়োগ দেবে বিক্রয় ডটকম, ২৫ বছর হলেই আবেদন

জাতীয় সংসদ ভবনে এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

প্রতিভাবান খেলোয়াড়দের যাবতীয় দায়িত্ব নিবে সরকার : আমিনুল হক

বগুড়ার সান্তাহারের মাদক রানী শুটকির জেল-জরিমানা

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ