ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৬ জুন, ২০২৬, ০৩:৫৪ দুপুর

ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন,ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পূর্ববিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ জুন) রাতে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (২২) উপজেলার রানিয়ারা বিঞ্চুপুর গ্রামের গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে। ঘাতক বন্ধু সাব্বির হোসেন একই এলাকার আলমগীর হোসেনের ছেলে। 

নিহতের পরিবার জানায়, গত বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি সেলুনে এক যুবককে মারধরের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছিলেন আনোয়ার হোসেন। এ নিয়ে বন্ধু সাব্বিরের সঙ্গে আনোয়ারের কথা কাটাকাটি হয়। এর জেরে শুক্রবার রাতে আনোয়ারকে একটি অটোরিকশা থেকে নামিয়ে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, পূর্ব শত্রুতার জেরে বন্ধুর হাতে বন্ধু নিহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

৩৫ মিনিট পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

সাতমাসের শিশুকে মাথায় গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী

মেহেরপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও গ্রামবাসী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নদী থেকে জমি ও ঘরবাড়ি বাঁচাতে উত্তর ধলডাঙ্গা মানুষের সংগ্রাম

কাটলো ভিসা জটিলতা, বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রের পথে ইরান