ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৬ জুন, ২০২৬, ০৩:৩৩ দুপুর

কাটলো ভিসা জটিলতা, বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রের পথে ইরান

কাটলো ভিসা জটিলতা, বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রের পথে ইরান, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : অবশেষে কাটল অনিশ্চয়তা। বিশ্বকাপ শুরুর মাত্র ছয় দিন আগে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন ইরান জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। ফলে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে অংশ নেওয়ার পথ পরিষ্কার হলো এশিয়ার অন্যতম শক্তিশালী দলটির। 

ভিসা জটিলতা এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এর আগে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় নির্ধারিত প্রস্তুতি ক্যাম্প সরিয়ে নেয় ইরান। পরিবর্তে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিজুয়ানাকে বেছে নেয় তারা। আগামী ৭ জুন সেখানে পৌঁছানোর কথা রয়েছে দলের। তবে খেলোয়াড়দের ভিসা মিললেও ইরান দলের সব সদস্য এখনো ছাড়পত্র পাননি। দলের কয়েকজন গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ও প্রশাসনিক কর্মকর্তা এবং দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতির ভিসা আবেদন এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

আগামী বিশ্বকাপে ‘জি’ গ্রুপে খেলবে ইরান। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। একই ভেন্যুতে ২১ জুন তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। এরপর ২৬ জুন সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিশরের মুখোমুখি হবে ইরান। দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনা ও কূটনৈতিক বৈরিতার প্রেক্ষাপটে ভিসা পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশগ্রহণের পথে বড় বাধা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে ইরান। খবর : আল-জাজিরা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাটলো ভিসা জটিলতা, বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রের পথে ইরান

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ ৬

হিজবুল্লাহকে প্রকাশ্যে সমর্থন ইরানের, অনিশ্চিত শান্তি চুক্তি

৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী