ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৬ জুন, ২০২৬, ০৩:০৮ দুপুর

‘পানি নিয়েও ব্যবসা’ অভিযোগের পর সিদ্ধান্ত পাল্টালো ফিফা

‘পানি নিয়েও ব্যবসা’ অভিযোগের পর সিদ্ধান্ত পাল্টালো ফিফা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরুর আগেই নতুন বিতর্কে জড়িয়েছিল ফিফা। স্টেডিয়ামে দর্শকদের পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তকে ঘিরে সমর্থক, রাজনীতিক ও বিভিন্ন সংগঠনের তীব্র সমালোচনার মুখে পড়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে এসেছে ফিফা।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ম্যাচগুলোতে দর্শকরা সর্বোচ্চ ২০ আউন্স (প্রায় ৫৯০ মিলিলিটার) ধারণক্ষমতার কারখানায় সিল করা, একবার ব্যবহারযোগ্য নরম প্লাস্টিকের পানির বোতল সঙ্গে নিতে পারবেন। এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে বিশ্বকাপের ১৬টি ভেন্যুতেই পানির বোতল বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ফিফার যুক্তি ছিল, বোতল ছুড়ে মারার মাধ্যমে খেলোয়াড় বা অন্য কারও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। তবে সংস্থাটি এখনও পুনঃব্যবহারযোগ্য শক্ত আবরণযুক্ত বোতল স্টেডিয়ামে আনার অনুমতি দিচ্ছে না।

ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সবচেয়ে বেশি আপত্তি ওঠে উত্তর আমেরিকার সম্ভাব্য তাপপ্রবাহের বিষয়টি সামনে এনে। বিশ্বকাপের ১০৪টি ম্যাচের অধিকাংশ ভেন্যুতেই ৯০ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি তাপমাত্রা থাকার পূর্বাভাস রয়েছে। এ অবস্থায় দর্শকদের নিজস্ব পানির বোতল বহনে বাধা দেওয়াকে অনেকেই অযৌক্তিক বলে মন্তব্য করেন।

আরও পড়ুন

ইংল্যান্ডের সমর্থক সংগঠন ‘ফ্রি লায়ন্স’ অভিযোগ তোলে, এটি মূলত অতিরিক্ত অর্থ আয়ের একটি কৌশল। কারণ বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের ভেতরে পানি, কোমল পানীয় ও জুস সরবরাহ করবে ফিফার দীর্ঘদিনের স্পন্সর কোকা-কোলা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও আগের সিদ্ধান্তকে ‘ভুল’ বলে আখ্যা দেন। অন্যদিকে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সতর্ক করে বলেন, চরম গরমে দর্শকদের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পানি নিয়েও ব্যবসা’ অভিযোগের পর সিদ্ধান্ত পাল্টালো ফিফা

মধ্যপ্রাচ্যের দুই দেশের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না : মির্জা ফখরুল

বগুড়ার ধুনটে অটোভ্যান উল্টে পুকুরে পড়ে চালক নিহত

ভারতের মাটিতে হ্যাটট্রিক শিরোপার হাতছানি: মেয়েদের সাফ ফুটবল নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এতিমখানায় মাদকসেবীর আগুন