নীলফামারীর কিশোরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় গ্রেফতার ২
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে দুই ভাইয়ের জমি নিয়ে সংঘর্ষে এক ভাইয়ের শ্যালকের ছেলে আব্দুল করিম(৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রংপুর জেলার পাড়লাপীর থেকে কিশোরগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- মাগুড়া দোলাপাড়া গড়েরপাড় এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে মিষ্ঠু মিয়া ওরফে আনারুল ইসলাম(৪৫) ও মিষ্ঠু মিয়ার ছেলে আদম আলী। গতকাল শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান।
ওসি লুৎফর রহমান জানান, মৃত্যু আজিম উদ্দিনের ৬ ছেলে। তাদের ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। গত সোমবার দুপুরে জমির বিরোধ নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আব্দুল করিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে গত মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুনওইদিনই এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ২ জনকে রংপুর জেলার পাগলাপীর এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন







