ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৫ জুন, ২০২৬ ১১:১৬ পিএম

নীলফামারীর সৈয়দপুরে ভেজাল কীটনাশক তৈরির কারখানা, ৫০ হাজার টাকা জরিমানা  

নীলফামারীর সৈয়দপুরে ভেজাল কীটনাশক তৈরির কারখানা, ৫০ হাজার টাকা জরিমানা  

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে এক বাড়িতে একটি ভেজাল কীটনাশক কারখানার সন্ধান মিলেছে। আজ শুক্রবার (৫ জুন) সৈয়দপুর উপজেলার চার নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের প্রামাণিকপাড়ার ফরিদ উদ্দিনের (৬২) বাড়িতে ওই ভেজাল কীটনাশক কারখানাটির সন্ধান পাওয়া গেছে।

এসময় ওই কারখানা থেকে চিকন বালুতে রঙ মিশ্রিত ফিপ্রোনিল গ্রুপের সাড়ে ৭ কেজি ভেজাল কীটনাশক উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজাল কীটনাশক তৈরির দায়ে বাড়ির গৃহকর্ত্রীর ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে উদ্ধারকৃত ভেজাল কীটনাশক ধ্বংস করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসের সূত্রে জানা যায়, উপজেলার চার নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের প্রামাণিক পাড়ার ফরিদ উদ্দিনের বাড়িতে বিভিন্ন কোম্পানির ভেজাল কীটনাশক তৈরি করে প্যাকেটজাত করে বাজারে সরবরাহ করে আসছিলেন। এমন খবরের ভিত্তিতে সৈয়দপুর উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদ মো. ইমরান সরদার উপজেলার ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জুনকে সাথে নিয়ে  প্রামাণিকপাড়ার ফরিদ উদ্দিনের বাড়িতে যান।

আরও পড়ুন

এসময় সেখানে বালু ও রঙ মিশ্রিত ফিপ্রোনিল গ্রুপের কীটনাশক দেখতে পান। পরে খবর পেয়ে সেখানে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা উপস্থিত হন। এসময় সেখান থেকে বালু ও রঙ মিশিয়ে তৈরি করা ১ কেজি ওজনের ৩৫০ প্যাকেট এবং খোলা ৪শ’ কেজি প্যাকেটবিহীন ভেজাল কীটনাশক উদ্ধার করা হয়। পরে সেখানে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গৃহকর্ত্রী মোছা. সাজিদা বেগমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন। একই সময় উদ্ধারকৃত ভেজাল কীটনাশক এবং মালামাল ধ্বংস করা হয়।

এসময় সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ এসএম আরেফিন বিন আমীন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদ মো. ইমরান সরদার, বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জুন, পাঁচ নম্বর ওয়ার্ড সদস্য মো. মহির উদ্দিন ও থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৩ লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হেসেখেলে হারাল মেক্সিকো

এক ম্যাচেই ২ লাল কার্ড, ৯ জন নিয়ে খেলছে দক্ষিণ আফ্রিকা

চুক্তি অনুমোদনের কথা জানিয়ে ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সিথোলে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে মেক্সিকো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড়