ভিডিও শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৫ জুন, ২০২৬, ১১:১১ রাত

ঠাকুরগাঁওয়ে মারধরের শিকার বৃদ্ধের মৃত্যু, একজন কারাগারে

ঠাকুরগাঁওয়ে মারধরের শিকার বৃদ্ধের মৃত্যু, একজন কারাগারে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে জগমোহন চন্দ্র রায় নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মামলার আসামি সুশীল চন্দ্র রায়কে গ্রেফতর করেছে পুলিশ। আজ শুক্রবার (৫ জুন) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ২৯মে বিকেলে উপজেলার দেওগাঁও (প্রভাতপাড়া) গ্রামে সুমন চন্দ্র রায়ের পাঁচ বছরের ছেলে মুকুলের সাথে প্রতিবেশী সুশীল চন্দ্র রায়ের ছয় বছরের ছেলে শ্যামলের খেলা নিয়ে ঝগড়া হয়। এসময় সুমন দুই শিশুকে চড়-থাপ্পড় দিয়ে শান্ত করেন। এতে ক্ষিপ্ত হয়ে সুশীল সুমনের বাড়িতে এসে তাকে গালিগালাজ ও মারধর করেন। একপর্যায়ে সুশীলের পক্ষে চঞ্চল চন্দ্র রায়, হরিন্দ্রনাথ রায়, রতেন চন্দ্র রায় ও অখিল চন্দ্র বর্মন লাঠিসোটা নিয়ে সুমনের বাড়িতে প্রবেশ করেন।

এসময় সুমনের বাবা জগমোহন বাধা দিতে গেলে তারা তাকে এলোপাতাড়ি মারধর করেন ও সুশীল গলা টিপে শ্বাসরোধ করার চেষ্টা করেন। জগমোহনের প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (৫ জুন) তার মৃত্যু হয়।

আরও পড়ুন

ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহজাহান আলী বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। প্রধান আসামি সুশীলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে মারধরের শিকার বৃদ্ধের মৃত্যু, একজন কারাগারে

বগুড়ায় ফুটবল-কূটনীতি, মাঠের চির বৈরিতা ভুলে এক কাতারে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকেরা

ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার বিদেশি মুদ্রা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ১২৪ বোতল ভারতীয় নেশার সিরাপসহ ৩ তরুণ আটক 

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কি.মি. তীব্র যানজট

ঠাকুরগাঁওয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু