ভিডিও শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৫ জুন, ২০২৬, ১০:২২ রাত

ঠাকুরগাঁওয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলায় মশার কয়েল ধরাতে গিয়ে গ্যাস লাইটার ও মোটরসাইকেল বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ বানু বেগম (৪৫) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বানু বেগম ঠাকুরগাঁও সদর উপজেলার ০৮ নম্বর রহিমানপুর ইউনিয়নের রহিমানপুর (পশ্চিমপাড়া) গ্রামের মো. আকবর আলীর স্ত্রী।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে ঘরের ভেতর মশার উপদ্রব বাড়ায় কয়েল ধরাতে যান বানু বেগম। এসময় তার হাতে থাকা গ্যাস লাইটারটি হঠাৎ বিস্ফোরিত হয়ে পরিধেয় কাপড়ে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ঘরের ভেতর থাকা একটি মোটরসাইকেলে ছড়িয়ে পড়লে সেটিও বিস্ফোরিত হয়। এতে তিনি গুরুতর দগ্ধ হন।

বানু বেগমের চিৎকার শুনে তার স্বামী আকবর আলী এবং দুই ছেলে মো. গোলাম রাব্বী ও গোলাম রব্বানী ছুটে এসে পানি দিয়ে আগুন নেভান। পরে ভোর ৫ টার দিকে তাকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত আবেদন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধায় আটকা পড়লো শুন্য রেখায়

কুড়িগ্রামের রাজারহাটে তিন দশকের দখলদারিত্বের অবসান

‘বাংলাদেশ ২.০’ শিরোনামে বিকল্প বাজেট প্রস্তাব এনসিপির

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে পুশব্যাকের শিকার নারী-পুরুষ ও শিশুরা ভারত সীমান্তে

রংপুরে পানিতে ডুবে ২ শিশু ও বেরোবি শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু