ভিডিও শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৫ জুন, ২০২৬, ০৪:৩১ দুপুর

বিশ্বজুড়ে প্রতি বছর ১৫ লাখ জীবন কেড়ে নিচ্ছে অনিরাপদ খাদ্য

সংগৃহীত,বিশ্বজুড়ে প্রতি বছর ১৫ লাখ জীবন কেড়ে নিচ্ছে অনিরাপদ খাদ্য

আন্তর্জাতিক ডেস্ক : অনিরাপদ খাদ্য গ্রহণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে অসুস্থ হচ্ছেন ৮৬ কোটি ৬০ লাখ মানুষ এবং তাদের মধ্যে প্রাণ হারাচ্ছেন কমপক্ষে ১৫ লাখ জন। জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা ডব্লিউএইচও’র এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

আগামী ৭ জুন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস। সে উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এ প্রতিবেদন প্রকাশ করেছে ডব্লিউএইচও। প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষে এক বিৃবতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রতি বছর যক্ষা, এইডস এবং ম্যালেরিয়ার মতো রোগে যত মানুষ মারা যায়, সেসবের তুলনায় অনিরাপদ খাদ্য গ্রহণের কারণে মৃত্যুর সংখ্যা কোনো অংশেই কম নয়।

এই মৃতদের এক তৃতীয়াংশই শিশু বলে উল্লেখ করা হয়েছে ডব্লিউএইচও’র প্রতিবেদনে। আরও বলা হয়েছে, প্রাপ্তবয়স্কদের তুলনায় শশুদের অনিরাপদ খাবার থেকে অসুস্থ হওয়ার ঝুঁকি তিনগুণ বেশি থাকে।

২০০০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত নিজেদের সব সদস্যরাষ্ট্র অর্থাৎ ১৯৪টি দেশের ওপর জরিপ চালিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই জরিপে এসব দেশের খাবারে ব্যাকটেরিয়া, ভাইরাস, পরজীবী, রাসায়নিক-সহ মোট ৪২টি খাদ্যবাহিত ঝুঁকি ও রোগের অস্তিত্ব শনাক্ত হয়েছে। অনিরাপদ খাবার গ্রহণের কারণে প্রতি বছর বিশ্বে যে ১৫ মানুষ মারা যায় এবং ৮৬ কোটি ৬০ লাখ মানুষ অসুস্থ হয়— তারা সবাই কোনো না কোনোভাবে এই ৪২টি ঝুঁকি বা রোগের একটি বা একাধিকে আক্রান্ত হয়েছেন।

ডব্লিউএইচও’র প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর যে ৮৬ কোটি ৬০ লাখ মানুষ অসুস্থ হচ্ছেন, তাদের সিংহভাগ অর্থাৎ ৮৬ কোটির অসুস্থতার জন্য দায়ী খাবারে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং পরজীবীর উপস্থিতি।

আরও পড়ুন

আর যে ১৫ লাখ মানুস মারা যাচ্ছেন, তাদের ৭৩ শতাংশের মৃত্যুর জন্য দায়ী খাবারে আর্সেনিক এবং অন্যান্য রাসায়নিক পদার্থের দূষণ।

অনিরাপদ খাদ্যগ্রহণের জেরে অসুস্থতা ও মৃত্যুর ক্ষেত্রে আঞ্চলিক অসমতার ব্যাপারটিও এনেছে ডব্লিউএইচও। বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর দূষিত খাবার গ্রহণের জেরে যারা অসুস্থ হয় এবং মারা যায়— তাদের ৬০ শতাংশই দক্ষিণপূর্ব এশিয়া এবং আফ্রিকার দেশগুলোর বাসিন্দা।

সূত্র : এএফপি, ফার্স্ট পোস্ট

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজুড়ে প্রতি বছর ১৫ লাখ জীবন কেড়ে নিচ্ছে অনিরাপদ খাদ্য

পপসম্রাট আজম খানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব বাংলাদেশের

কাপ্তাই হ্রদে লঞ্চ-বোট সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১২ যাত্রী

সোলজার নিয়ে নতুন সুখবর দিলেন শাকিব খান

বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরীর বড় ভাই মারা গেছেন