সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত
মফস্বল ডেস্ক : সিরাজগঞ্জের বেলকুচিতে যাত্রীবাহী বাসচাপায় অটোভ্যানের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (৫ জুন) ভোর ৬টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মেঘুল্লায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস বেলকুচির মেঘমল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় ও একজন আহত হন।
আরও পড়ুনবেলকুচি থানার ওসি আবু জাফর জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বর্তমানে দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরানোর কাজ চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1780604144.jpg)

_medium_1780589300.jpg)
_medium_1780588208.jpg)
_medium_1780585747.jpg)
