ভিডিও বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৩ জুন, ২০২৬, ০৯:৩৭ রাত

বগুড়ায় মাদক কারবারির ৬ মাসের কারাদন্ড

বগুড়ায় মাদক কারবারির ৬ মাসের কারাদন্ড

স্টাফ রিপোর্টার : বগুড়ায় তালিকাভুক্ত মাদক কারবারি শ্রীমতি রিতা (৫০)কে গ্রেফতার করে ৬ মাসের সাজা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে মহানগরের চকসুত্রাপুর হরিজন কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করে এই সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া সূত্র জানায়, ডিএনসি ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এর সহযোগিতায় বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বগুড়া মহানগরের চকসুত্রাপুর হরিজন কলোনীতে অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন

অভিযানকালে ২ কেজি গাঁজাসহ শ্রীমতি রিতাকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড দেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। সাজাপ্রাপ্ত  শ্রীমতি রিতা (৫০) চকসুত্রাপুর হরিজন কলোনীর মৃত কৈলাসের মেয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক কারবারির ৬ মাসের কারাদন্ড

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

জয়পুরহাটের বাগজানায় ৬ মাদক কারবারি গ্রেফতার

জয়পুরহাটে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু

ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক