ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৩ জুন, ২০২৬ ০৬:৫০ পিএম

নীলফামারীর ডিমলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

নীলফামারীর ডিমলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের মধ্য কাকড়া গ্রামে ব্যাটারিচালিত চার্জার ভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবলু মিয়া (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের অপিয়ার রহমানের ছেলে। আজ বুধবার (৩ জুন) বেলা প্রায় ১১টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো হাবলু মিয়া তার ব্যাটারিচালিত চার্জার ভ্যানে বিদ্যুৎ সংযোগ দিয়ে চার্জ দিতে যান। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরিবারের সদস্য ও এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

কিশোর হাবলু মিয়ার অকাল মৃত্যুতে মধ্য কাকড়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৩ লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হেসেখেলে হারাল মেক্সিকো

এক ম্যাচেই ২ লাল কার্ড, ৯ জন নিয়ে খেলছে দক্ষিণ আফ্রিকা

চুক্তি অনুমোদনের কথা জানিয়ে ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সিথোলে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে মেক্সিকো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড়