ভিডিও মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬, ০৮:৫৬ রাত

চাঁপাইনবাবগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নয়নী(১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নের আখিরা গ্রামের মো. রুবেলের মেয়ে। পুলিশ জানায়, নয়নী শিবগঞ্জের কানসাট ইউনিয়নের মোহনবাগ গ্রামের  রইসুদ্দীনের বাসায় ৪-৫ বছর বয়স থেকে গৃহকর্মী হিসেবে কাজ করত।

পরবর্তীতে সে রইস উদ্দীনের মেয়ে জান্নাতুন ফেরদৌসের চাঁপাইনবাবগঞ্জ শহরের বাসায় কাজ করতে যায়। কোরবানি ঈদের পরের দিন নয়নী জান্নাতুনের সাথে কানসাটে রইসুদ্দীনের বাড়িতে আসে। গতকাল সোমবার বিকেল ৫টায় নয়নীর মরদেহ রইসুদ্দীনের বাড়ির দোতলায় একটি ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে পরিবারের সদস্যরা মরদেহ নামায়। পরে পুলিশ রাত ১২টায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আজ মঙ্গলবার (২ জুন) সকালে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, প্রাথমিকভাবে নয়নী আত্মহত্যা করেছে বলে মনে হলেও এর কারণ বোঝা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দই বিফ রান্নার রেসিপি

আগামী সপ্তাহেই ইরানের সঙ্গে চুক্তির আশা ট্রাম্পের

বগুড়ার ধুনটে শালিস বৈঠকে হামলা চালিয়ে জমি বেদখলের চেষ্টার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

কাঠমাণ্ডুতে ১৫ বাংলাদেশি গ্রেপ্তার