ভিডিও শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬, ০৭:৪৫ বিকাল

বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা

বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। গত রোববার বিকেলে আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করে তাদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়।

দন্ডপ্রাপ্ত হলো, আদমদীঘি উপজেলার নিমাইদীঘি গ্রামের বাবলু ইসলামের ছেলে রায়হান আলী (৩২) ও পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শসি গ্রামের বছির উদ্দিন কাজির ছেলে মামুন ইসলাম (৪৫)। এসময় তাদের কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা ও ১ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত রোববার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন

অভিযানে ওই দুই মাদক কারবারিকে উল্লেখিত পরিমাণ মাদকসহ আটক করা হয়। এরপর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম মাদক কারবারি রায়হান আলীকে ১২ মাস বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা ও মামুন ইসলামকে ১ মাসের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানার আদেশ দেন। এছাড়া ঘটনাস্থলেই জব্দ করা মাদকদ্রব্য ধ্বংস করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে পুশব্যাকের শিকার নারী-পুরুষ ও শিশুরা ভারত সীমান্তে

রংপুরে পানিতে ডুবে ২ শিশু ও বেরোবি শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে আলোচিত ছিনতাই মামলার রহস্য উদঘাটন গ্রেফতার ৪

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠনের দাবি

বগুড়ায় ডা/কা/তির প্রস্তুতিকালে আন্তজেলা ডা/কা/ত দলের ৪ সদস্য গ্রে/প্তা/র

বগুড়ার যোগাযোগ ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন, কি ভাবছেন বগুড়াবাসী?