ভিডিও রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ৩১ মে, ২০২৬, ১০:৩৪ রাত

দেশের গণতন্ত্র ধ্বংস করতেই জিয়াকে হত্যা করা হয়েছিল - কাজী রফিকুল ইসলাম এমপি

দেশের গণতন্ত্র ধ্বংস করতেই জিয়াকে হত্যা করা হয়েছিল - কাজী রফিকুল ইসলাম এমপি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম বলেছেন, বিশ্বের দরবারে বাংলাদেশের মাথা উঁচু করতেই বিশ্বনন্দিত নেতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম হয়েছিল। বাংলার সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন করতেই তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র এবং বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু একটি মহল তাকে হত্যার মাধ্যমে দেশের গণতন্ত্র এবং বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল।

কিন্তু গণতন্ত্রের মানস কন্যা সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে তাদের সেই দু:স্বপ্ন কখনোই সফল হতে পারেনি। তার নির্দেশনায় এবং  তারেক রহমানের কঠোর পরিশ্রমের মাধ্যমে ১৭ বছর পর দেশে আবারো গণতন্ত্র পুন:প্রতিষ্ঠিত হয়েছে। দেশের মানুষ আবারো স্বত:স্ফূর্ত ভোট দেয়ার অধিকার ফিরে পেয়েছে এবং তারা বিপুল ভোটার ব্যবধানে বিএনপিকে পুনরায় রাষ্ট্রক্ষমতায় নিয়ে এসেছে।

বিএনপি এখন জিয়াউর রহমানের দেখানো পথে দেশের সকল শ্রেণির সাধারণ মানুষের উন্নয়নে কাজ শুরু করেছে। বগুড়ার সারিয়াকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা, দোয়া  ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। গতকাল শনিবার বাদ যোহর উপজেলার মথুরাপাড়া বাজারের মদিনাতুল উলুম মাহমুদিয়া হাফেজিয়া ক্বওমী মাদ্রাসায় সভাটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

সভায় বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাদ হোসেন পল্টন, উপজেলা যুবদলের আহবায়ক মহিদুল ইসলাম মুন্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, এম আর রুবেল, উপজেলা যবদলের সাবেক সভাপতি ইকবাল কবির পলাশ প্রমুখ। আলোচনা সভা শেষে এতিম ও দুস্থদের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়।

পরে তিনি পৌর বিএনপির দলীয় কার্যালয়ে দুস্থদের মাঝে ইদ উপহার হিসেবে শাড়ি বিতরন করেন। সেখানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শাহাদত হোসেন সনি, সাধারন সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের গণতন্ত্র ধ্বংস করতেই জিয়াকে হত্যা করা হয়েছিল - কাজী রফিকুল ইসলাম এমপি

বগুড়ার শাজাহানপুরে মহাসড়কে ৮ ব্যক্তির জরিমানা

রংপুরের তারাগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

জয়পুরহাটের আক্কেলপুরে ঈদের আগের রাতে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চাঁপাইনবাবগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন শেখ হাসিনা’