রংপুরের তারাগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে সাত মাসের অন্তঃসত্ত্বা ও দুই সন্তানের জননী ফেরদৌসি বেগম(২৪) নামের এক নারী বিষপানে আত্মহত্যা করেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
তিনি ওই গ্রামের হাসানুর ইসলামের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের কারণে গত শুক্রবার দিবাগত রাতে ওই নারী বিষপান করলে বাড়ির লোকজন টের পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুনতারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ওই নারীর লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন







