ভিডিও রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ৩১ মে, ২০২৬, ০১:১২ দুপুর

বগুড়ার শেরপুরে ঈদের দিনে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু

বগুড়ার শেরপুরে ঈদের দিনে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু, ছবি: দৈনিক করতোয়া ।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ঈদের দিন ঘুরতে বেরিয়ে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার ঈদের দিন দিবাগত রাত পৌনে ৯টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা (শাফলজানি) এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-পৌর শহরের উলিপুর এলাকার হারুন অর রশিদের ছেলে আবু রায়হান (২০) ও  শাহ বন্দেগী ইউনিয়নের ফুলতলা এলাকার তামিম (২০)। তারা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আহতরা হলেন-রাজন, সিয়াম, হাসান ও ছামির। তারা সবাই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের আনন্দ উদযাপন করতে এক দল বন্ধু মোটরসাইকেল নিয়ে ধুনটের দিকে যাচ্ছিলেন। পথে শুভগাছা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা আরও একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সজোরে ধাক্কা দেয়। এই ত্রিমুখী এই সংঘর্ষে ঘটনাস্থলেই আবু রায়হান মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত পাঁচজনকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেয়ার পথেই তামিম হোসেনের মৃত্যু হয়। বাকি চারজনকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মইনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ বর্তমানে আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা রয়েছে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ঈদের দিনে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত

কুয়েতের বিমানঘাঁটিতে ইরানের হামলায় আহত ৫ মার্কিনি

‘ইরানে থাকা উচিত হয়নি’: ট্রাম্প

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজি

দেশে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি নির্মূল করবে সরকার